কুষ্টিয়ার কুমারখালী থানা হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. ইকবাল শেখ গারো (৪০) নামের এক আসামি। তবে পাশে থাকা আরেক আসামির চিৎকারে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। থানার সিসিটিভি ফুটেজেও ঘটনার প্রমাণ মিলেছে।